শর্তাবলি
edutimebd.net ওয়েবসাইট ব্যবহার, বই অর্ডার, কোচিংয়ে ভর্তি বা আমাদের কোনো সেবা নেওয়ার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. অর্ডার ও নিশ্চিতকরণ
ওয়েবসাইটে অর্ডার দেওয়ার পর আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি। ভুল নম্বর, অসম্পূর্ণ ঠিকানা বা বারবার ফোন না ধরলে অর্ডার বাতিল হতে পারে। স্টক শেষ হলে বা দামে স্পষ্ট ভুল থাকলে আমরা অর্ডার বাতিলের অধিকার রাখি এবং সেক্ষেত্রে অগ্রিম নেওয়া টাকা পুরো ফেরত দেওয়া হবে।
২. দাম ও পেমেন্ট
সব দাম বাংলাদেশি টাকায়। ডেলিভারি চার্জ অর্ডার ফর্মে আলাদা দেখানো হয়। ক্যাশ অন ডেলিভারিতে বই হাতে পেয়ে ডেলিভারি কর্মীকে টাকা দিতে হয়। অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে সঠিক Transaction ID দিতে হবে।
৩. ডেলিভারি
কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি দেওয়া হয়। সাধারণত ঢাকার ভেতরে ২-৩ দিন ও বাইরে ৩-৫ দিন লাগে; প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ারের কারণে দেরি হলে আমরা দায়ী নই, তবে সমাধানে সাহায্য করব।
৪. রিটার্ন ও রিফান্ড
বিস্তারিত রিটার্ন ও রিফান্ড নীতিতে।
৫. কোচিং
ভর্তির পর মাসিক ফি নির্ধারিত সময়ে দিতে হয়। ব্যাচের সময় বা শিক্ষক পরিবর্তন হলে আগে থেকে জানানো হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে ভর্তি বাতিল হতে পারে।
৬. বিজ্ঞাপন ও সেবা
বিজ্ঞাপনের বিষয়বস্তুর সত্যতার দায় বিজ্ঞাপনদাতার। প্রতারণামূলক, অবৈধ বা অশ্লীল বিজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান বা বন্ধ করতে পারি। অ্যাপ/ওয়েবসাইট তৈরির মতো সেবার কাজের পরিধি, সময় ও দাম আলাদা চুক্তিতে ঠিক হবে।
৭. মেধাস্বত্ব
আমাদের বই, লোগো, ওয়েবসাইট ও অ্যাপের লেখা-ছবি অনুমতি ছাড়া কপি, ছাপা বা বিক্রি করা যাবে না।
৮. গোপনীয়তা
অর্ডারে দেওয়া নাম, ফোন ও ঠিকানা শুধু ডেলিভারি ও যোগাযোগের জন্য ব্যবহার হয়; আমরা এই তথ্য বিক্রি করি না। অ্যাপের গোপনীয়তা নীতি: EduTimeBD, জয়মন্টপ ৩৬০।
৯. পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে; সর্বশেষ সংস্করণ এই পেজেই থাকবে।
যোগাযোগ
ফোন/WhatsApp: ০১৬০১-০০৮৭৬৫ • ইমেইল: edutimebd1@gmail.com